শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ মনে হয় ঢাকা শহরে থাকবো না, এটা আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী জাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী ভারতীয় হাইকমিশনার হয়ে শিগগির ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্ককে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

১৭ বছরের ট্রফিখরা কাটিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

ব্রেনান জনসনের প্রথমার্ধে করা একমাত্র গোলই শিরোপা ভাগ্য নির্ধারণ করে দিলো। ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হলো টটেনহ্যাম। পাশাপাশি আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও জায়গা করে নিয়েছে তারা।

১৭ বছরের অপেক্ষার অবসান ঘটলো টটেনহ্যামের। ২০০৮ সালে লিগ কাপ জয়ের পর এটি স্পার্সের প্রথম শিরোপা এবং ১৯৮৪ সালের পর প্রথম ইউরোপিয়ান ট্রফি। এ নিয়ে চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চারটি ম্যাচেই জয় পেল লন্ডনের ক্লাবটি, যা ক্লাব ইতিহাসে ইউনাইটেডের বিপক্ষে প্রথমবারের মতো পূর্ণ মৌসুমে চার জয়ের রেকর্ড।

৪২তম মিনিটে জয়সূচক গোলটি করেন জনসন। ম্যানইউর ডিফেন্সের ভুলে জনসন ও লুক শ মিলে বলটিকে অনানার হাত ফসকে জালে জড়ান।

ম্যানচেস্টার ইউনাইটেডের রাসমুস হজলান্ড দ্বিতীয়ার্ধে একটি সেরা সুযোগ পেলেও মিকি ভ্যান ডে ভেন দুর্দান্তভাবে গোললাইন থেকে বল ক্লিয়ার করেন। ম্যাচের শেষ মুহূর্তে লুক শ’র হেডও গুগলিয়েলমো ভিকারিওর দুর্দান্ত সেভে রক্ষা পায় স্পার্স।

এই জয় টটেনহ্যামের কোচ আঞ্জে পোস্টেকগ্লুর জন্য বড় স্বস্তি এনে দেয়। প্রিমিয়ার লিগে ২১টি পরাজয়ের মধ্যে দিয়ে মৌসুমে ১৭তম স্থানে থাকা দলটির জন্য এটি এক ঐতিহাসিক উত্থান। ৫৯ বছর বয়সী গ্রিক-অস্ট্রেলিয়ান কোচের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও এই শিরোপা তার অবস্থান শক্ত করবে বলেই ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এটি আরেকটি হতাশার দিন। প্রিমিয়ার লিগ টেবিলের ১৬তম স্থানে থাকা দলটি এবার ইউরোপীয়ান ফুটবলের বাইরে থাকতে পারে, যা কোচ রুবেন আমোরিমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com