ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রায় ৩ হাজার বিক্ষোভকারী ছাড়া পেলেও মুক্তি মেলেনি দীপকে-রাঠীসহ ৪ জনের Logo সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান : আইএসপিআর Logo রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ: ঢাকা থেকে বিমানের ফ্লাইট স্থগিত Logo রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণ, বহু আহত Logo সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী Logo রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন Logo মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা Logo রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী ড. ফরিদ Logo তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার সুমনের

পর্তুগাল দল থেকে ‘নিষিদ্ধ’ রোনালদো

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাওয়ার খেসারত দিতে হচ্ছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে তীব্র বাগবিতণ্ডার জেরে ক্ষুব্ধ হয়ে ক্যাম্প ত্যাগ করায় ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিপি)।

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিররের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক বিরতির ম্যাচে মাঠে খেলার সময় বা ‘মিনিট’ বণ্টন নিয়ে মূলত কোচ জর্জ জেসুসের সঙ্গে রোনালদোর মতবিরোধ তৈরি হয়। এ ঘটনায় পরবর্তী সময়ে এক দীর্ঘ বিবৃতিতে নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ ও ক্ষমা চান রোনালদো।

সেই বিবৃতিতে পর্তুগিজ ফুটবলের অভিভাবক সংস্থা চাইলে তাকে শাস্তি দিতে পারে বলেও উল্লেখ করেছিলেন তিনি।

তবে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই পর্তুগিজ ফেডারেশনের বিধি অনুযায়ী তাকে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুসারে, ক্যাম্প ছাড়ার ঘটনায় স্বয়ংক্রিয়ভাবেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বর্তমানে দেশটির একটি স্বাধীন কমিটি রোনালদোর এই অসদাচরণের বিষদ পর্যালোচনা করছে। পরিষদ শিগগিরই তার চূড়ান্ত শাস্তির মেয়াদ ঘোষণা করবে, যা সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত হতে পারে।

যদি সিআরসেভেনের এই শাস্তির মেয়াদ এক মাসের বেশি দীর্ঘায়িত হয়, তবে আগামী মাসে ‘উয়েফা নেশনস লিগে’ ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে পর্তুগালের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বিশ্ব ফুটবলের এই মহাতারকাকে ছাড়াই মাঠে নামতে হবে পর্তুগালকে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রোনালদোর লিখিত ক্ষমা প্রার্থনা এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারের দিকগুলো বিবেচনা করবে কর্তৃপক্ষ। ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন ইঙ্গিত দিয়েছে, সর্বোচ্চ শাস্তির বদলে রোনালদোকে অপেক্ষাকৃত কম মেয়াদের নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া লাগতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রায় ৩ হাজার বিক্ষোভকারী ছাড়া পেলেও মুক্তি মেলেনি দীপকে-রাঠীসহ ৪ জনের

পর্তুগাল দল থেকে ‘নিষিদ্ধ’ রোনালদো

আপডেট সময় ১০:২১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬