ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রায় ৩ হাজার বিক্ষোভকারী ছাড়া পেলেও মুক্তি মেলেনি দীপকে-রাঠীসহ ৪ জনের Logo সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান : আইএসপিআর Logo রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ: ঢাকা থেকে বিমানের ফ্লাইট স্থগিত Logo রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণ, বহু আহত Logo সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী Logo রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন Logo মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা Logo রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী ড. ফরিদ Logo তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার সুমনের

রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণ, বহু আহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের পর দ্রুত বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এ খবর জানায় রয়টার্স।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, শনিবার (১০ অক্টোবর) একটি বিস্ফোরণের পর পরপরই বিমানবন্দরের ভেতরে বেশ কয়েকজনকে মাটিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তিনি। এ সময় এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স দ্রুত বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

এ ঘটনায় মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে সৌদি সরকারের মিডিয়া অফিস এবং সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সৌদি আরবের ওপর ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধির মধ্যেই শনিবার এই ঘটনা ঘটল। চলতি সপ্তাহে বিমানবন্দরটিতে ইতোমধ্যে দুবার হামলা হয়েছে। এসব হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে অন্তত একটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, হামলার পর রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এ সময় কেবল একটি হেলিকপ্টারকে বিমানবন্দরের ওপর চক্কর দিতে দেখা যায়।

বিমানবন্দরের পক্ষ থেকে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সরাসরি নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা জেনে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

প্রায় ৩ হাজার বিক্ষোভকারী ছাড়া পেলেও মুক্তি মেলেনি দীপকে-রাঠীসহ ৪ জনের

রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণ, বহু আহত

আপডেট সময় ১০:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬