ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প‌রিচয় মিলেছে রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির Logo ‘যাদের কোনো পরিচয় নেই, তারাই জুলাইযোদ্ধা বেশি ব্যবহার করে’—আয়াসকে পিপি Logo সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা Logo গণহত্যার খবর লুকাতে আওয়ামী লীগ সরকার ইন্টারনেট বন্ধ করেছিল Logo আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার Logo যুক্তরাষ্ট্রের গমবাহী জাহাজ পরিদর্শনে খাদ্যমন্ত্রী, মান যাচাইয়ের নির্দেশ Logo খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র টিপু গ্রেপ্তার Logo এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা Logo এক বছর শান্তিভঙ্গ না করার শর্তে ককরোচ জনতা পার্টির নেতাদের জামিন Logo জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

ইয়ামালকে নিয়ে বার্সার মাতামাতি, রিয়ালের আচরণে হতাশ এমবাপ্পে

প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপ্পে। তবে সেই স্বপ্ন পূরণের পথে নিজের ক্লাব রিয়াল মাদ্রিদের কাছ থেকেই প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় হতাশ এই ফরাসি তারকা। স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এমবাপ্পের মনে হচ্ছে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে লামিন ইয়ামালকে যেভাবে বার্সা সমর্থন দিচ্ছে, তিনি রিয়ালে সেটা পাচ্ছেন না।

স্প্যানিশ সংবাদপত্র মুন্দো দেপোর্তিভো-কে উদ্ধৃত করে ফরাসি ওয়েবসাইট ফুট মেরকাটো জানিয়েছে, রিয়াল ব্যালন ডি’অরের জন্য যেভাবে প্রচারণা চালাচ্ছে তা হতাশ করেছে এমবাপ্পেকে। এই পুরস্কার জয়ের জন্য তার ক্লাবের কাছ থেকে আরও বেশি সমর্থন প্রত্যাশা করেছিলেন তিনি। কোচ হোসে মরিনহোর সমর্থন সত্ত্বেও স্বাভাবিকভাবে বিষয়টি তাকে ক্ষুব্ধ করে তুলেছে।

ব্যালন ডি’অরের লড়াইয়ে রিয়ালের সমর্থন না পেয়ে ক্ষুব্ধ এমবাপে!

বড় স্বপ্ন আর উচ্চাকাঙ্ক্ষা নিয়েই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ার পাশাপাশি বিশ্ব ফুটবলের শীর্ষ তারকাদের একজন হয়ে ওঠাই তার লক্ষ্য। কিন্তু ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ক্লাবের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ার বিষয়টি রিয়ালের ক্রীড়া-পরিকল্পনায় তার অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

এমবাপ্পেকে ঘিরে প্রত্যাশা যেমন অনেক বেশি, তেমনি দলের ভেতরে প্রতিযোগিতাও তীব্র। বড় ম্যাচে ধারাবাহিকভাবে পারফর্ম করা এবং নিজের সামর্থ্যের প্রমাণ দেয়ার চাপও সামলাতে হচ্ছে ফরাসি অধিনায়ককে। সব মিলিয়ে তার ওপর চাপ ক্রমেই বাড়ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প‌রিচয় মিলেছে রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির

ইয়ামালকে নিয়ে বার্সার মাতামাতি, রিয়ালের আচরণে হতাশ এমবাপ্পে

আপডেট সময় ০৫:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬