গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, এ ঘটনায় যারা দায়ী থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান ও সাফারি পার্ক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সাফারি পার্ক থেকে বন্যপ্রাণী চুরি হলে সেটিকে ব্যর্থতা বলা যায়। মারা গেলেও বলা হচ্ছে চুরি হয়েছে। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
তবে পরিচর্যার অভাবে যেন কোনো বন্যপ্রাণী মারা না যায়, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সাফারি পার্ক থেকে যে দুটি লেমুর চুরি হয়েছে, সেগুলো বাংলাদেশে কিভাবে এসেছে, সে বিষয়েও কোনো তথ্য ছিল না। যাচাই-বাছাই করে দেখা গেছে, লেমুর দুটি বাংলাদেশে আসার বিষয়টিও অবৈধ ছিল। পরে সেগুলো সাফারি পার্ক থেকে চুরি হয়েছে।
এ বিষয়ে তদন্ত চলছে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























