সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানার দাবি করেছে ইয়েমেনের হুথি বাহিনী। বৃহস্পিতবার (৮ অক্টোবর) এএফপির এক প্রতিবেদনে সামরিক বাহিনীর বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে সৌদি আরবে একাধিক হামলায় তিনজন নিহত হওয়ার কথা বিদ্রোহী গোষ্ঠীটি স্বীকার করার পর এবং রিয়াদ সমর্থিত ইয়েমেন সরকার হুথিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা দেওয়ার একদিন পরই এই নতুন হামলার খবর এলো।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, তাদের সশস্ত্র বাহিনী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে এবং বিমানবন্দর পরিচালনা কার্যক্রম ব্যাহত করেছে।
চলতি সপ্তাহে রিয়াদের এই বিমানবন্দরে হামলা চালানোর দাবি এটি নিয়ে তৃতীয়বার করল ইয়েমেনের হুথি গোষ্ঠীটি।
মুখপাত্র ইয়াহিয়া সারি আরও যোগ করেন, সব আন্তর্জাতিক বিমান সংস্থাকে সৌদি আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনা অব্যাহত না রাখার জন্য তারা শেষবারের মতো পুনরায় সতর্কবার্তা দিচ্ছেন।
বাংলা৭১নিউজ/আরএইচ



























