ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস Logo যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বিষয়ে আলোচনা করতে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব Logo ফুটবলাররা নাইট ক্লাবে, ম্যানেজমেন্ট কোথায় ছিল— প্রশ্ন ক্রীড়া মন্ত্রণালয়ের Logo এক্সপ্রেসওয়ের একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনা, একজন নিহত Logo শেখ হাসিনাসহ ৮ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ Logo তারকাদের বিচ্ছেদ বাড়ছে, ছড়াচ্ছে ভীতি Logo ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাবরেজিস্ট্রার বদলি Logo জিয়াউল আহসানের বিচার: ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার জবানবন্দি আজ Logo ফ্রান্সে বিক্ষোভে গ্রেনেড তুলতে গিয়ে কিশোরের হাত বিচ্ছিন্ন Logo বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিল লাওস

‘শিবিরের ক্যান্টনমেন্টে আজ থেকে রাবি ছাত্রদল “হিজড়া” ইউনিটে পরিণত হলো’

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সহসভাপতি পদ থেকে বহিষ্কারের পর ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছেন আহসান হাবিব। সেখানে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তের সমালোচনা করে সংগঠনের নেতৃত্ব ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ছাত্রদলের ইউনিটকে ‘হিজড়া ইউনিট’ বলে আখ্যায়িত করেছেন।

সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সাংবাদিকদের মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহসান হাবিবসহ রাবি ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তিটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আহসান হাবিব লেখেন, ‘বহিষ্কারের হ্যাট্রিক ট্রফি দিলেন? শিবিরের ক্যান্টনমেন্টে আজ থেকে রাবি ছাত্রদল হিজড়া ইউনিটে পরিণত হলো। গুপ্তদের মিডিয়া ট্রায়ালের চাপ সামলাতে না পারলে ছাত্রদল বিলুপ্ত করে দেন।’

তিনি আরও লেখেন, ‘সুশীল রাজনীতি দিয়ে কোনোদিন রাবি ক্যাম্পাসে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। কোনো সাহসী ছেলে-মেয়ে আর এই সংগঠন করতে আসবে না। আরও ১০-১১ জনের বহিষ্কারের প্রেস রিলিজ রেডি করে রাখেন। রাবি ছাত্রদল এখন ল্যাংটা হবে। লজ্জায় মুখ দেখাতে পারবে না কেউ?’

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া একই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের অপর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাবি ছাত্রদলের ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘সে আবেগে পড়ে এ কথা বলছে। শিক্ষার্থীরা জানে, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া একটি সংগঠন।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

‘শিবিরের ক্যান্টনমেন্টে আজ থেকে রাবি ছাত্রদল “হিজড়া” ইউনিটে পরিণত হলো’

আপডেট সময় ১১:৩৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬