ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর প্রকল্প Logo চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস Logo জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ Logo আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা Logo সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না: গোলাম পরওয়ার Logo ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু Logo চীনের লাগাম টানতে শুধু স্বচ্ছতা যথেষ্ট নয় Logo লং মার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপি করত Logo সার্ক পুনরুজ্জীবিতকরণ ও পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ এলজিআরডি মন্ত্রীর

টরন্টোতে শুরু হচ্ছে আবৃত্তি উৎসব, দেওয়া হবে ‘উচ্চারণ সম্মাননা ২০২৬’

কানাডার টরন্টোতে আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টরন্টো আবৃত্তি উৎসব ২০২৬’। ‘কবিতায় মুছে যাক যত অমানিশা’—এই স্বপ্ন ও প্রত্যয়কে সামনে রেখে আবৃত্তি সংগঠন ‘উচ্চারণ’ এ উৎসবের আয়োজন করছে।

উৎসবকে কেন্দ্র করে গত তিন মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। আবৃত্তি সন্ধ্যা, বয়োজ্যেষ্ঠ ও শিশু-কিশোরদের জন্য আবৃত্তি কর্মশালা, উৎসব র‌্যালি ও আনুষ্ঠানিক উদ্বোধন এবং আবৃত্তি-ইস্যুকেন্দ্রিক গোলটেবিল আলোচনা—এমন নানা আয়োজনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে উৎসবের প্রস্তুতি।

উৎসবের সমাপনী দিনের আয়োজনে আবৃত্তিশিল্পের বিকাশে অবদানের জন্য অন্যস্বর টরন্টো ও অন্যথিয়েটার টরন্টোর প্রতিষ্ঠাতা সংগঠক, আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক ও নাট্যনির্দেশক আহমেদ হোসেনকে ‘উচ্চারণ সম্মাননা ২০২৬’ দেওয়া হবে।

দিনব্যাপী আয়োজনে থাকছে আবৃত্তিবিষয়ক মুক্ত আলোচনা, কবিদের স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তিশিল্পীদের একক আবৃত্তি, শিশু-কিশোরদের পরিবেশনা, টরন্টোর বিভিন্ন আবৃত্তি দলের সম্মিলিত পরিবেশনা এবং টরন্টোর বাইরে ও কানাডার বাইরে থেকে আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের পরিবেশনা।

উৎসবের বিভিন্ন পর্বে সাহিত্য, আবৃত্তি, নাটক ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে থাকবেন প্রখ্যাত ছড়াকার লুৎফর রহমান রিটন, কবি ও সংস্কৃতিকর্মী হাসান মাহমুদ, কবি দিলারা হাফিজ, নাট্যব্যক্তিত্ব আফরোজা বানু এবং কবি অপরাহ্ণ সুসমিতোসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজকরা জানিয়েছেন, কবিতা, শুভ্রতা, মানবতা, শান্তি ও সম্প্রীতির এ মিলনমেলায় সপরিবারে ও সবান্ধব সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজনের সময়সূচি

আগামী ৩ অক্টোবর দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে কানাডার টরন্টোর Scarborough Bluffs United Church-এ। ঠিকানা: 3739 Kingston Rd.

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে আবৃত্তিবিষয়ক মুক্ত আলোচনা। বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘কবিতার উন্মুক্ত আকাশ’ পর্বে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠ ও একক আবৃত্তি।

বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত থাকবে শুভেচ্ছা আলোচনা ও সম্মাননা পর্ব, শিশুদের পরিবেশনা, একক আবৃত্তি, বিভিন্ন আবৃত্তি দলের পরিবেশনা এবং অতিথি আবৃত্তিশিল্পীদের পরিবেশনা।

‘কবিতার সুষমায় জীবনের আহ্বান’—এই প্রত্যয়কে সামনে রেখে উৎসবের আয়োজন করছে ‘উচ্চারণ’।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর প্রকল্প

টরন্টোতে শুরু হচ্ছে আবৃত্তি উৎসব, দেওয়া হবে ‘উচ্চারণ সম্মাননা ২০২৬’

আপডেট সময় ১১:১৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬