ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ Logo সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo পুরাতন বাণিজ্য মেলার মাঠে ককটেল-পেট্রোল বোমা, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী Logo সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি Logo সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির Logo শরীরে চর্বি থাকা কেন জরুরি, কমে গেলে কী ক্ষতি হয় Logo ২২ অনলাইন প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা বাংলাদেশ ব্যাংকের Logo নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম Logo আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিভীষিকাময়, সরকারের আত্মমূল্যায়ন জরুরি : সিপিবি Logo ‘শুভ জন্মদিন আপা’ লিখে পোস্ট, ছাত্রশক্তির নেতাকে পুলিশে সোপর্দ

যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

যুক্তরাজ্যের লন্ডন থেকে ওয়েলসে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ নাঈম ইসলাম (২০) নামে এক ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় ২৬ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লেকের পাড়ে ওযু করতে গেলে প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান নাঈম। সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান। এ সময় পাশে থাকা এক বন্ধু উদ্ধারের জন্য পানিতে ঝাঁপ দিলেও নাঈমকে খুঁজে পাননি। ঘটনাটি পুলিশকে জানালে প্রায় ১৩-১৪ ঘণ্টা অনুসন্ধানের পর তাকে উদ্ধার করা হয়।

নাঈমের মৃত্যুর খবরে যুক্তরাজ্য ও বাংলাদেশে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নাঈমের মামা মাওলানা সিদ্দিকুর রহমান জানান, লন্ডন থেকে দুই বাংলাদেশি বন্ধুকে সঙ্গে নিয়ে ওয়েলসে বেড়াতে গিয়েছিলেন নাঈম। ঘটনার দিন রাত ১টার দিকে পরিবারের সদস্যরা দুর্ঘটনার খবর পান।

খবর পেয়ে পূর্ব লন্ডন থেকে ওয়েলসের উদ্দেশে রওনা হন নাঈমের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম।

নাঈমের মরদেহ ওয়েলস থেকে ২৮ সেপ্টেম্বর লন্ডনে নেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।

পরিবারের দ্বিতীয় সন্তান মোহাম্মদ নাঈম ইসলাম যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তার বাবা কেন্দ্রীয় কৃষক দলের একজন সদস্য। তাদের গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ

যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০১:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬