ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর হবে

মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বিটিআরসি ভবনে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ তৈয়্যব এ কথা জানান। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মোবাইল অপারেটররা এখনো কেন ইন্টারনেটের দাম কমাচ্ছে না—সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, মোবাইল কোম্পানিগুলো যাতে ইন্টারনেটের দাম কমায়, সে জন্য পর্যাপ্ত রেগুলেটরি ও বাস্তবিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় অংশীজনেরা অংশগ্রহণ করেছেন। তবে যাঁরা এখনো অংশগ্রহণ করেননি, তাঁদের অংশগ্রহণ করা উচিত।

মোবাইল কোম্পানিগুলোকে ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী। তিনি বলেন, যদি মোবাইল অপারেটররা সহযোগিতা না করে, তাহলে তাদের সঙ্গে দ্বিপক্ষীয় যে নেগোসিয়েশনগুলো, সেগুলো তাঁরা আলোচনার টেবিলে আনবেন। সেখানে অমীমাংসিত বকেয়াও উঠে আসবে। পারফরম্যান্স কেপিআইগুলোও তখন পর্যালোচনা করা হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, তাঁরা কারও পথ ‘ব্লক’ করতে চান না। কিন্তু অংশীজনদের সঙ্গে আলোচনা করে তাঁরা এমন একটা অবস্থানে পৌঁছাতে চান, যেখানে নাগরিকদের কম দামে মানসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া যায়।

সরকার কিংবা বিটিআরসির অগ্রাধিকার ইন্টারনেটের দাম কমানো বলে উল্লেখ করেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। তিনি বলেন, ‘ইন্টারনেটের দাম রাতারাতি কমানো সম্ভব না।…এটা একটা এজেন্সির ওপর নির্ভর না, এটা পুরো ইন্ডাস্ট্রির ওপর নির্ভর করে।’

গতকাল বুধবার গ্রামীণফোনের ফোর-জি সেবা অন্তত ৪০ মিনিট বিঘ্নের বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান বলেন, তাঁরা অফিশিয়ালি অপারেটরটির কাছে ব্যাখ্যা চেয়েছেন। অপারেটরটি একটি কারিগরি অনুসন্ধান করছে বলে জানিয়েছে। সেটা শেষ হলে তাঁরা এ বিষয়ে বলতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দায় চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব (রুটিন) জহিরুল ইসলাম।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর হবে

আপডেট সময় ০৩:৫৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫