ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির Logo ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ হবে ১২ সেপ্টেম্বর Logo অর্থনীতির পুনরুদ্ধারে স্বচ্ছতা ও সংস্কারের অভাব উদ্বেগজনক: সিপিডি Logo ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের কাজ চলছে: অর্থমন্ত্রী Logo দেশের সব মাদরাসার জন্য বিশেষ নির্দেশনা Logo আপত্তিকর ভিডিও ধারণের পর ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিত তারা, অবশেষে ধরা Logo খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি Logo বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী Logo আওয়ামী লীগ নেতার বাড়ি দখল করে বিএনপি নেতা বহিষ্কার, এলাকায় মাইকিং করে সর্তক Logo গ্যাস সিলিন্ডার ও বাসভাড়া ফ্রি, নারীদের জন্য থালাপতি বিজয়ের উপহার

কাকে লাখ টাকা দিতে মুন্সিগঞ্জে ছুটে গেলেন দীঘি?

রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনে এবার লাখ টাকা উপহার জিতলেন মুন্সিগঞ্জ শহরের ব্লাক ওয়ান শপের স্বত্বাধিকারী মো. রাজন। রিমার্কের পণ্য কিনে ক্যাম্পেইনে অংশ নিয়ে ভাগ্যবান বিজয়ী হন তিনি। বিজয়ী রাজনের হাতে এক লাখ টাকার উপহার তুলে দেন জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

উপহার তুলে দিতে রোববার (২৩ আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জ শহরের সিপাহীপাড়ার মজিবর রহমান সুপার মার্কেটের ব্ল্যাক ওয়ান শপে যান জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সেখানে আয়োজিত অনুষ্ঠানে মো. রাজনের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন তিনি।

এ সময় রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান, রিজিওনাল সেলস ডিরেক্টর মোতাহার হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যবসায়িক অংশীদার ও বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। দীঘিকে একনজর দেখতে অনুষ্ঠানে ভিড় করেন স্থানীয় দর্শনার্থীরাও। তাকে ঘিরে পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

বিজয়ী মো. রাজনের হাতে এক লাখ টাকার চেক তুলে দিয়ে প্রার্থনা ফারদিন দীঘি বলেন, “রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের জন্য আনন্দ ও উৎসাহের এক উদ্যোগ। আমি নিজেও রিমার্কের পণ্য ব্যবহার করি এবং মানসম্মত এসব পণ্য ব্যবহারের জন্য অন্যদেরও উৎসাহিত করি।”

এক লাখ টাকা উপহার পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে বিক্রেতাবন্ধু মো. রাজন বলেন, এ ধরনের উদ্যোগ বিক্রেতাদের মধ্যে যেমন আনন্দ ও উৎসাহ তৈরি করছে, তেমনি রিমার্কের পণ্যের প্রতি মানুষের আগ্রহও বাড়াচ্ছে। রিমার্কের মানসম্মত পণ্য ও বিক্রেতাদের জন্য এমন উদ্যোগ আমাদের মতো ব্যবসায়ীদের আরও উৎসাহিত করছে।

রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন বলেন, সারাদেশের বিক্রেতাদের সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং বিক্রয় কার্যক্রমে গতি আনতেই ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন চালু করা হয়েছে।

রিমার্ক সূত্রে জানা গেছে, বিক্রেতাবন্ধুদের জন্য চালু করা ‘আপনজন-০১ ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের আওতায় দেশের বিভিন্ন প্রান্তের তালিকাভুক্ত রিটেইলাররা ন্যূনতম ২ হাজার টাকার রিমার্ক পণ্য ক্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন। ক্যাম্পেইনে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার, তাৎক্ষণিক ক্যাশব্যাক, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার জয়ের সুযোগ রয়েছে।

গত ৩ জুন শুরু হওয়া ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের প্রথম ধাপ আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

কাকে লাখ টাকা দিতে মুন্সিগঞ্জে ছুটে গেলেন দীঘি?

আপডেট সময় ০৪:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬