ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিস্তা-সুরমায় ফের বন্যার শঙ্কা, কয়েক জেলায় সতর্কবার্তা Logo ৭৫ বছরের ইতিহাসে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান, কে এই সুন্দরী আনিকা Logo বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণবিষয়ক সভা অনুষ্ঠিত Logo ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo মাগুরায় ট্রান্সমিটার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু Logo আজ থেকে ‘কৃষক কার্ড’র তথ্য সংগ্রহ শুরু Logo জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে আইআরজিসি’র হামলা, দু’টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি Logo বন্যা মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী Logo কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

তিস্তা-সুরমায় ফের বন্যার শঙ্কা, কয়েক জেলায় সতর্কবার্তা

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। একই সঙ্গে আগামী ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কয়েকটি জেলায় নদীর পানি সতর্ক সীমা ছুঁতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিনের স্বাক্ষর করা প্রধান অববাহিকা ও জোনভিত্তিক নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গেছে এবং আগামী ২৪ ঘণ্টায় এটি ধীরে ধীরে দুর্বল হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিনে বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এসব নদীর কিছু স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এ ছাড়া সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানিও আগামী তিন দিনে বাড়তে পারে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব নদীর কিছু স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে অথবা বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি আগামী পাঁচ দিনে বাড়তে পারে। এর ফলে ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে ব্রহ্মপুত্র-যমুনার পানি সতর্ক সীমায় পৌঁছাতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানায়, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কীর্তনখোলা, লোয়ার-মেঘনা, পশুর, ইছামতি, কর্ণফুলী, লিটল ফেনী ও নোয়াখালী খালসহ বিভিন্ন নদীতে আগামী এক দিন স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার অব্যাহত থাকতে পারে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

তিস্তা-সুরমায় ফের বন্যার শঙ্কা, কয়েক জেলায় সতর্কবার্তা

তিস্তা-সুরমায় ফের বন্যার শঙ্কা, কয়েক জেলায় সতর্কবার্তা

আপডেট সময় ০৩:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬