ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Logo জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত Logo ইরান যুদ্ধের কট্টর সমর্থক মার্কিন সিনেটর গ্রাহাম মারা গেছেন Logo নেত্রকোণায় উপদাখালী নদীর পানি বিপৎসীমার ওপরে Logo মন্দা কাটিয়ে যুক্তরাষ্ট্রে আশার আলো দেখছে বাংলাদেশের তৈরি পোশাক Logo সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি, পালালেন দুই ভারতীয় Logo দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী Logo বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন, বান্দরবানে উদ্ধার ৬০০ মানুষ Logo মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী Logo ‘রথযাত্রা নিরাপদে উদযাপনে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে’

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার ঘোষণা ট্রাম্পের

ইরানের সাথে করা সমঝোতা চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন তিনি এ কথা জানান। এই সম্মেলনে ন্যাটো প্রধান মার্ক রুটের পাশে দাঁড়িয়ে কড়া বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের সঙ্গে আমেরিকার চলমান সমঝোতা বা চুক্তি পুরোপুরি শেষ হয়ে গেছে।

সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যে সমঝোতা স্মারক (এমওইউ) ছিল, তার দিন শেষ। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা শেষ। গত রাতে আমরা ওদের ওপর অত্যন্ত শক্তিশালী হামলা চালিয়েছি।’

ইরানকে পরমাণুমুক্ত করার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, আমি ওদের পছন্দ করি না। ওরা খুব নোংরা খেলোয়াড় এবং দুষ্টু লোক। আমাদের মূল লক্ষ্য হলো ইরানকে পরমাণুমুক্ত করা। আমরা ওদের পরমাণু ক্ষমতা কেড়ে নেবই।

ট্রাম্প আরও বলেন, তিনি ইরানকে আগেই সতর্ক করেছিলেন যে তারা আঘাত করলে আমেরিকায় পাল্টা আঘাত করবে। তারা নোংরা উপায়ে চলে, সবার পেছনেই লাগে, এমনকি হয়তো আমার পেছনেও লাগবে।

তবে ইরান ইস্যুতে সামরিক জোট ন্যাটোর ওপর বেশ অসন্তুষ্ট ট্রাম্প। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ন্যাটোর ওপর খুশি নই। কারণ বিশ্বের এক নম্বর সন্ত্রাসী রাষ্ট্র ইরানকে দমনে এই জোট আমাদের সাহায্য করতে চায়নি।’

উল্লেখ্য, গত মঙ্গলবার হরমুজ প্রণালিতে তিনটি তেলের ট্যাংকারে হামলার জেরে ইরানের ৮০টির বেশি নিশানায় ভয়াবহ হামলা চালায় আমেরিকা। এর জবাবে ইরানও বাহরাইন ও কুয়েতে থাকা আমেরিকার ৮৫টি ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

এর পাশাপাশি ইরান ইস্যুতে ইউরোপের দেশ স্পেনের ওপরও চরম ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বাতিল করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। গত মার্চ মাসে স্পেন আমেরিকার যুদ্ধবিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল এবং নিজেদের ঘাঁটি ব্যবহার করতে মানা করেছিল। সেই ক্ষোভ থেকেই স্পেনকে ‘বাজে মিত্র’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিলেন ডোনাল্ড ট্রাম্প।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ০৩:১২:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬