ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাহাজ থেকে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্ট গার্ড Logo শুধু শরীর নয়, মনও ভালো রাখতে পারে ফলের রস Logo পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ Logo নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা Logo কলকাতার রাজপথে জয়া আহসান, মিশ্র প্রতিক্রিয়া Logo নারায়ণগঞ্জে নির্মীয়মাণ ভবন থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার Logo জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী Logo এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে Logo গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা

প্লেন যাত্রীদের মঙ্গলবার আগেভাগে রওনা দিতে বললো এয়ারলাইন্সগুলো

চিকিৎসা শেষে আগামী ৬ মে (মঙ্গলবার) লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ওইদিন সকালে তিনি ঢাকায় পৌঁছাবেন। তার দেশে ফেরা উপলক্ষ্যে বিশাল শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত নেতাকর্মীদের নির্দিষ্ট জায়গায় অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে।

খালেদার আগমনে বিমানবন্দরের আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। তাই আকাশপথের যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে আগেভাগে রওনা দেওয়ার নির্দেশনা দিয়েছে এয়ারলাইন্সগুলো।

যাত্রীদের উদ্দেশে পৃথক নোটিশ জারি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং এয়ার অ্যাস্ট্রা জানায়, আগামীকাল ৬ মে ২০২৫ (মঙ্গলবার) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে সম্ভাব্য তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সময়কালে যারা ফ্লাইটে ভ্রমণ করবেন, তাদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিমান সংস্থাটি।

এদিকে মঙ্গলবারের বিষয়ে বিএনপির এক নির্দেশনায় নেতাকর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতে বলা হয়েছে। খালেদা জিয়ার গাড়ির সঙ্গে মোটরসাইকেল ও হেঁটে চলার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নেতাকর্মীরা কে কোথায় থাকবেন

বিএনপির নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান পর্যন্ত, ছাত্রদল লা মেরিডিয়ান থেকে খিলক্ষেত পর্যন্ত, যুবদল খিলক্ষেত হোটেল রেডিসন পর্যন্ত, দক্ষিণ বিএনপি রেডিসন হোটেল থেকে আর্মি স্টেডিয়াম, স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত, কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত, শ্রমিক দল কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল পর্যন্ত অবস্থান করবেন। এছাড়া, ওলামা দল, তাঁতীদল, জাসাস, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দল, সব পেশাজীবী সংগঠন, মহিলা দল, জাতীয় নির্বাহী কমিটির নেতা এবং বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা নির্ধারিত রুটে অবস্থান নেবেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

জাহাজ থেকে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্ট গার্ড

প্লেন যাত্রীদের মঙ্গলবার আগেভাগে রওনা দিতে বললো এয়ারলাইন্সগুলো

আপডেট সময় ০৫:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫