ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাধার মুখেই নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার Logo বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে Logo প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেটের সঙ্গে বৈঠকে বসবেন মোদি Logo লিটন-হৃদয়ের সেঞ্চুরিতেদক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের Logo সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ Logo রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা Logo উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ Logo সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে Logo স্বাস্থ্যমন্ত্রীকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর Logo রামিসা হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায় মঙ্গলবার

কাতারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রবিবার সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল কাতারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন।
এ সময় কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাইসহ দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সরকারি সফরে শনিবার কাতারের উদ্দেশে রওনা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন। 
বাংলা৭১নিউজ/এআরকে
Tag :
জনপ্রিয় সংবাদ

বাধার মুখেই নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার

কাতারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

আপডেট সময় ০১:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫