ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামের উদ্দেশে প্রধানমন্ত্রী Logo নারায়ণগঞ্জে অবৈধ জ্বালানি তেলের গোডাউনে আগুন Logo বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী Logo বাংলাদেশে চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরল চায়না এক্সিম ব্যাংক Logo কম্বোডিয়ার বন্দিদশা থেকে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি Logo উত্তেজনার মধ্যে তেহরান সফরে পাক সেনাপ্রধান, কী বার্তা এলো Logo পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো অতিরিক্ত ডিআইজি জহিরকে Logo ভারতে কেন আম্বানির তেল শোধনাগারে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, কীসের ইঙ্গিত? Logo প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনে কৃতজ্ঞতা হিন্দু সম্মিলন সংঘের Logo কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০

ভারত থেকে এলো আমদানির ১০ হাজার টন চাল

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ১০ হাজার মেট্রিক টন সিদ্ধ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই চাল আমদানির কার্যক্রমটি প্যাকেজ-৮ এর আওতায় সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ০৯টি প্যাকেজে ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির জন্য ইতোমধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত দেশে পৌঁছেছে মোট ৩ লাখ ৫৩ হাজার ৭১৯ টন চাল। সর্বশেষ আসা চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং খালাস কার্যক্রম দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামের উদ্দেশে প্রধানমন্ত্রী

ভারত থেকে এলো আমদানির ১০ হাজার টন চাল

আপডেট সময় ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫