বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানি সেনাপ্রধান

ইরানকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান চীনের

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধারের প্রচেষ্টা চালাতে ইরানকে আহ্বান জানিয়েছেন চীন। বুধবার (১৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই আহ্বান জানান।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার। 

ওয়াং বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার বিষয়টি অবশ্যই সম্মান ও রক্ষা করতে হবে। তবে একইসঙ্গে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সর্বসম্মত আগ্রহ রয়েছে।

বর্তমান পরিস্থিতিকে একটি ‘পরিবর্তনের সংকটকাল’ হিসেবে অভিহিত করে ওয়াং বলেন, শান্তির জানালা এখন খুলে যাচ্ছে। চীন যুদ্ধবিরতি ও আলোচনা বজায় রাখার পক্ষে, যা তার মতে ইরান, এই অঞ্চল এবং বিশ্বের স্বার্থে।

ওয়াং আরো বলেন, চীন পরিস্থিতি সহজ করতে এবং এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্কের উন্নতি সাধনে চাপ অব্যাহত রাখতে ইচ্ছুক।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com