শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে বিএনপি : পানিসম্পদমন্ত্রী আপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না : সংস্কৃতিমন্ত্রী বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল সব পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা : শিক্ষামন্ত্রী যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক সংসদে আজ ২৪টিসহ চলতি অধিবেশনে মোট ৯১ বিল পাস

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং এর ভিত্তি গড়ে উঠে তৃণমূল পর্যায়ে। এলাকা, মহল্লা ও পাড়া-মহল্লায় জনগণের সঙ্গে জনপ্রতিনিধি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সরাসরি সংযোগের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। এ ধরনের টাউন হল সভা সেই সুযোগ তৈরি করে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নাগরিক সেবা ও স্থানীয় সমস্যাগুলো নিয়ে প্রথমবারের মতো উন্মুক্ত টাউন হল সভায় তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, সত্যিকারের গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে ঢাকা-১৩ আসনে প্রতি মাসে এ ধরনের টাউন হল সভা চালু থাকবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

সে লক্ষ্যেই নিয়মিত টাউন হল সভা চালুর উদ্যোগ নিয়েছি। নির্বাচনের আগে এলাকাবাসীর সঙ্গে নিয়মিত উন্মুক্ত সভা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রোজার মাসে তা সম্ভব না হলেও এখন থেকে প্রতি মাসেই এ আয়োজন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ঢাকা-১৩ আসনকে একটি মডেল এলাকায় পরিণত করা সম্ভব। এ লক্ষ্যে জনপ্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় ঢাকা-১৩ আসনের ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার কর্মকর্তারাও অংশ নেন। এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com