ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে Logo দুর্গাপূজা ঘিরে সুদিন ফেরে মৃৎশিল্পীদের, বাড়ে কর্মব্যস্ততা Logo দুই যুগের দুই গল্প মিলে গেল এক বিন্দুতে! Logo প্রেমিকার সঙ্গে আবার বিচ্ছেদ ভিনিসিয়ুসের Logo ভারতীয় দলে ফিরতে না পারার হতাশায় শামি বললেন, ‘আমি তো ভালো বোলার নই’ Logo ম্যানসিটির সঙ্গে বৈঠকের তথ্য প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী Logo চিকিৎসককে মারধরের প্রতিবাদে ইন্টার্নদের মানববন্ধন, কর্মবিরতি Logo মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর Logo গ্রেপ্তার সাবেক ২ সেনা কর্মকর্তার ৭ দিনের রিমান্ড চায় ডিবি

আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালংকার, রুপা ও নগদ অর্থের পাশাপাশি ঘরের বিভিন্ন মালামাল এমনকি কাপড়-চোপড়ও লুট করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রথমে মালয়েশিয়া প্রবাসী শাহপরানের বাড়িতে হানা দেয়। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।

এরপর ডাকাত দলটি পাশের আরেক প্রবাসী আল আমিনের বাড়িতে যায়। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ১ ভরি স্বর্ণালংকার, প্রায় ১২ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়।

সবশেষে তারা রাস্তার পাশে অবস্থিত পাওয়ার লুম শ্রমিক সাইফুল ইসলামের বাড়িতে হানা দেয়। সেখান থেকে প্রায় ৯০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার, ১ ভরি রুপা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র লুট করে নেয়। এমনকি ঘরের কাপড়-চোপড়ও তারা নিয়ে গেছে বলে জানান ভুক্তভোগীরা।

স্থানীয়রা জানান, তিনটি বাড়ির মধ্যে একটি সড়কের পাশে হলেও বাকি দুটি বাড়ি ভেতরের দিকে হওয়ায় ডাকাতরা নির্বিঘ্নে ঘটনাগুলো ঘটাতে সক্ষম হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

আপডেট সময় ০৩:৩৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬