ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের ইন্তেকাল

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিট সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

পারিবারিক সূত্রে জানা যায়, দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রবিবার সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। পরদিন ৩০ মার্চ প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ১১টায়। এরপর বাদ জহুর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজার পর বনানী সামরিক বাহিনীর কবর স্থানে দাফন করা হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের ইন্তেকাল

আপডেট সময় ০১:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬