রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী পুলিশের সংস্কারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আগে আলোচনা হোক সংসদে, নাহিদ ইসলাম সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব জুড়ী-বড়লেখায় সুপেয় পানি ও স্যানিটেশনে বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে অনেকে সংসদে এসেছেন যা বিশ্বে বিরল : ডেপুটি স্পিকার সংকট মোকাবিলায় রামেকে পাঠানো হচ্ছে ৪ ভেন্টিলেটর : স্বাস্থ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন ৩৫০০ মার্কিন সেনা

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে হঠাৎ বড় পতনের মুখে পড়েছিল স্বর্ণের দাম। তবে সেই ধাক্কা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান ধাতুটি। মার্কিন ডলারের দরপতন এবং তেলের দাম কমার ফলে মুদ্রাস্ফীতির চাপ ও বিশ্বব্যাপী উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ প্রশমিত হওয়ায় বুধবার স্বর্ণের দাম ২ শতাংশ বেড়েছে। একই সঙ্গে আরেক মূল্যবান ধাতু রুপার দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৫ মার্চ) সকাল ১০টা ০৫ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৫৮ দশমিক ০৩ ডলারে দাঁড়িয়েছে। যদিও গত সোমবার মূল্যবান ধাতুটির দাম চার মাসের সর্বনিম্ন ৪ হাজার ৯৭ দশমিক ৯৯ ডলারে নেমে এসেছিল।

একই সময় এপ্রিলে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৫৫৬ দশমিক ৩০ ডলারে লেনদেন হচ্ছে।

অন্যান্য মূল্যবান ধাতুর দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এর মধ্যে স্পট সিলভারের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭২ দশমিক ৭৬ ডলারে দাঁড়িয়েছে। এছাড়াও স্পট প্লাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ১ হাজার ৯৫৯ দশমিক ১৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৪৫৫ দশমিক ২৫ ডলারে লেনদেন হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডলারের মান কমে যাওয়ায় বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপা তুলনামূলক সস্তা হয়ে পড়েছে, ফলে চাহিদা বেড়েছে। পাশাপাশি ইরানের সঙ্গে এক মাসব্যাপী যুদ্ধবিরতি চাইছে যুক্তরাষ্ট্র, এমন প্রত্যাশায় বুধবার বিশ্ববাজারে জ্বলানি তেলের দাম ৫ শতাংশের বেশি কমে গেছে।

এদিকে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বুধবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই দাম কার্যকর হয়েছে। এছাড়াও রুপার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী সর্বকালের সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারের পৌঁছেছিল স্বর্ণের দর, আর রেকর্ড সর্বোচ্চ ১২১ দশমিক ৬৪ ডলারে ছুঁয়েছিল রুপা।

সূত্র: রয়টার্স

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com