ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদ্যুৎসংকটে বর্তমান সরকারের দায় নেই, সব আ. লীগের পাপের ফসল : তথ্য উপদেষ্টা Logo ৬৬.৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট Logo যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে সমান কঠোর জবাব দেবে ইরান Logo স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী Logo ঈদে মিলাদুন্নবী উদযাপনে কর্মসূচি ঘোষণা করল সরকার Logo চাঁদাবাজির প্রতিবাদে স্পিডবোট বন্ধ, জরুরি চিকিৎসা না পেয়ে ঘাটেই মুক্তিযোদ্ধার মৃত্যু Logo রংপুরে চিড়িয়াখানায় ২৭ তরুণ-তরুণী আটক Logo আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনলো বিজিবি Logo চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই: জোনায়েদ সাকি Logo বাস কাউন্টারে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

মার্কিন ‘এফ-১৫’ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

ইরানের দক্ষিণ-পশ্চিম সীমান্তের কাছে একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, গতকাল বুধবার ভোরে আইআরজিসি এরোস্পেস ফোর্সের নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি দুই আসনের মাল্টিরোল যুদ্ধবিমান ‘এফ-১৫ই স্ট্রাইক ঈগল’ সফলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করে বিধ্বস্ত করা হয়েছে।

তবে মার্কিন সামরিক বাহিনী যুদ্ধবিমান বিধ্বস্তের এই খবর অস্বীকার করেছে।

সামাজিক মাধ্যম এক্স এক পোস্টে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) বলেছে, ‘বুধবার (৪ মার্চ) ভোরে ইরানে একটি মার্কিন এফ-১৫ই দুর্ঘটনার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত গুজব ভিত্তিহীন। এটি সত্য নয়।’

এদিকে আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে তারা পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে একটি মার্কিন তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

পৃথক বিবৃতিতে আইআরজিসি বলেছে, আন্তর্জাতিক আইন ও বিধি অনুসারে, যুদ্ধের সময় হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচলের অধিকার ইরানের নিয়ন্ত্রণে থাকবে এবং সকলকে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে হবে।

এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় জোট এবং তাদের সমর্থকদের সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে না। যেকোনো মার্কিন, ইসরায়েলি বা ইউরোপীয় জাহাজ শনাক্ত করা হলে অবশ্যই আঘাত করা হবে।

সূত্র: তাসনিম নিউজ, আলজাজিরা

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

বিদ্যুৎসংকটে বর্তমান সরকারের দায় নেই, সব আ. লীগের পাপের ফসল : তথ্য উপদেষ্টা

মার্কিন ‘এফ-১৫’ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

আপডেট সময় ০৮:৪৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬