ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদ্যুৎসংকটে বর্তমান সরকারের দায় নেই, সব আ. লীগের পাপের ফসল : তথ্য উপদেষ্টা Logo ৬৬.৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট Logo যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে সমান কঠোর জবাব দেবে ইরান Logo স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী Logo ঈদে মিলাদুন্নবী উদযাপনে কর্মসূচি ঘোষণা করল সরকার Logo চাঁদাবাজির প্রতিবাদে স্পিডবোট বন্ধ, জরুরি চিকিৎসা না পেয়ে ঘাটেই মুক্তিযোদ্ধার মৃত্যু Logo রংপুরে চিড়িয়াখানায় ২৭ তরুণ-তরুণী আটক Logo আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনলো বিজিবি Logo চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই: জোনায়েদ সাকি Logo বাস কাউন্টারে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ইরানি মিসাইল হামলায় জাহাজ পুড়ে ছাই, ২ ভারতীয় নিহত

ওমান উপসাগরের হরমুজ প্রণালীতে পালাউর পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার স্কাইলাইটে ইরানের হামলায় দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বিহারের বেতিয়ার বাসিন্দা ক্যাপ্টেন আশিশ কুমার এবং রাজস্থানের নাগাউরের বাসিন্দা ক্রু সদস্য দলিপ সিং। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওমানের মুসান্দাম উপদ্বীপের কাছে এই হামলাটি চালানো হয়। এর ঠিক আগেই দেশটির দুকুম বন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, আক্রান্ত ট্যাঙ্কারটিতে মোট ২০ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি নাগরিক। বাকি সদস্যদের উদ্ধার করা সম্ভব হলেও ক্যাপ্টেন আশিশ এবং দলিপ সিং প্রাণ হারান।

সরকারি তথ্য অনুযায়ী, হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় এবং নিহতদের দেহ দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ক্যাপ্টেন আশিশের দেহ তার কেবিন থেকেই উদ্ধার করা হয়েছে। আশিশ কুমারের পরিবার গত রবিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হামলার খবর পেলেও গতকাল রাতে শিপিং কোম্পানির পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। 

সূত্র: এনডিটিভি

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

বিদ্যুৎসংকটে বর্তমান সরকারের দায় নেই, সব আ. লীগের পাপের ফসল : তথ্য উপদেষ্টা

ইরানি মিসাইল হামলায় জাহাজ পুড়ে ছাই, ২ ভারতীয় নিহত

আপডেট সময় ০৩:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬