ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী Logo হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু Logo ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র উপদেষ্টা Logo ‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেরাহর এন্ট্রি Logo সুযোগ পেলে জামায়াত আ. লীগ থেকেও বড় ফ্যাসিস্ট হয়ে উঠবে : প্রতিমন্ত্রী নুর Logo নদীতে ডুবে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, ৪ সহপাঠী আটক Logo ঝালমুড়ি বিক্রি করা দুই শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও Logo বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ Logo ৪ মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারকের আদালত থেকে ১০০ মামলা সরানো হলো অন্যত্র Logo দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজের জানাজা সম্পন্ন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আবুধাবিতে ১ জন নিহত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে ইরান থেকে নিক্ষেপ করা একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়। তবে ধ্বংসাবশেষ বা বিস্ফোরণের প্রভাবে আবুধাবিতে হতাহতের ঘটনা ঘটে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আরব আমিরাত সরকার এক বিবৃতিতে এ হামলাকে ‘জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, এ ধরনের উত্তেজনামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার পূর্ণ অধিকার আমিরাত সংরক্ষণ করে।

আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমিরাতের নিরাপত্তা বাহিনী।

সূত্র: আল-জাজিরা

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আবুধাবিতে ১ জন নিহত

আপডেট সময় ০৫:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬