সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে ছুরিকাঘাতে মো. সাব্বির (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শাহ মখদুম থানার পবা রাইসমিল পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির নগরীর পবা রাইসামিলপাড়ার মো. শাহিন ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার আমিরুল ইসলামের ছেলে মো. জাসনের (২৫) দূর সম্পর্কের ভাগিনা মো. সাব্বিরকে ছুরি দিয়ে বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সাব্বির অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, সাব্বিরকে আমরা দুপুর ২টা ৫মিনিটে মৃত অবস্থায় পেয়েছি। বুকের মাঝখানে ক্ষত রয়েছে। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। 

নিহত সাব্বিরের খালা মোসা. তামান্না বলেন, জাসনের পরিবারের সঙ্গে বেশ কিছুদিন থেকে বিরোধ চলছিল। এর জেরে গত দুই দিন থেকে তাদের দুই পরিবারের ঝগড়া হচ্ছিল। আজ দুপুরেও ঝগড়া চলছিল। দুপুরে নামাজের সময় হয়ে যাওয়ায় সাব্বির মসজিদে যাচ্ছিল। এ সময় জাসন টিনের ওপর থেকে লাফ দিয়ে নেমে সাব্বিরের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা হাসপাতালে নিয়ে নিলে সাব্বিরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ বিষয়ে নগরীর শাহ মখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ঘটনার পরে হত্যাকারী পালিয়েছে। আমরা তাকে ধরার চেষ্টা করছি। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com