রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি : মতপার্থক্য নিরসনে আলোচনা অব্যাহত গুলি, আগুন, জিম্মি: বন্দুকধারীর হামলায় কিয়েভে নিহত ৬ দেশে জ্বালানির দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: জামায়াত আমির দাম বেড়ে অকটেনের লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, শান্তি আলোচনা নিয়ে চরম অনিশ্চয়তা সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সরকার শূন্য থেকে কাজ শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন ‘বাংলার জয়যাত্রা’কে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনে নিহিত : পররাষ্ট্রমন্ত্রী

লিটনরা না থাকলেও বিশ্বকাপে থাকছেন বাংলাদেশি ধারাভাষ্যকার

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ধারাভাষ্যকারদের পূর্ণ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই তালিকায় বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান।

আইসিসি জানিয়েছে, বিশ্বজুড়ে সব লাইসেন্সপ্রাপ্ত সম্প্রচার সংস্থাকে ICC.TV-এর মাধ্যমে বিশ্ব ফিড সরবরাহ করা হবে। এই ফিডেই শোনা যাবে বিশ্বখ্যাত ধারাভাষ্যকারদের কণ্ঠ, যাতে দর্শকরা একই মানের ও নিরবচ্ছিন্ন সম্প্রচার উপভোগ করতে পারেন।

ধারাভাষ্য তালিকায় আছেন অভিজ্ঞ ও জনপ্রিয় কণ্ঠ রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপ। পাশাপাশি সাবেক টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ও তারকা ক্রিকেটারদের মধ্যেও রয়েছেন অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল ব্যাড্রি, রবিন উথাপ্পা ও কার্লোস ব্র্যাথওয়েট।

চলতি ক্রিকেটারদের মধ্যেও থাকছে চমক। বর্তমান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবং সদ্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী টেম্বা বাভুমা টুর্নামেন্ট চলাকালে ধারাভাষ্য দেবেন।

এছাড়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসও রয়েছেন ধারাভাষ্যকারদের তালিকায়।

আইসিসি জানিয়েছে, পুরো টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচে ধারাভাষ্য দেবেন এসব ধারাভাষ্যকার। ম্যাচ সম্প্রচারের পাশাপাশি ICC.TV-এর প্রযোজনায় থাকবে প্রি-ম্যাচ শো, ইনিংস বিরতির অনুষ্ঠান, পোস্ট-ম্যাচ বিশ্লেষণ এবং দৈনিক হাইলাইটস শো। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট ও ফাইনাল পর্যন্ত টুর্নামেন্টের সব উত্তেজনাই তুলে ধরা হবে এসব অনুষ্ঠানে।

একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকারদের তালিকা: আতহার আলী খান, রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল ব্যাড্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্র্যাথওয়েট, ইয়ন মর্গান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথিউ হেইডেন, রমিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল অ্যাথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক, কেটি মার্টিন, হার্শা ভোগলে, এমপুমেলেলো এমবানগওয়া, ন্যাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিন্স, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, ক্যাস নায়ডু, বাজিদ খান, রাউনক কাপুর, নিয়াল ও’ব্রায়েন, প্রেস্টন মমসেন, অ্যান্ড্রু লিওনার্ড, রাসেল আর্নল্ড, রোশন আবয়সিংহে, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও টেম্বা বাভুমা।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com