শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

তীব্র উত্তেজনার মধ্যেই দুটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করল ইরান

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

জ্বালানি পাচারের অভিযোগে উপসাগরীয় জলসীমায় নাবিকসহ বৃহস্পতিবার ট্যাঙ্কার দুটি জব্দ করা হয়।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে ইরানের সামরিক বাহিনী উপকূলীয় জলসীমায় জ্বালানি তেলবাহী দুটি ট্যাঙ্কার জব্দ করেছে। ওই দুই ট্যাঙ্কারে করে জ্বালানি পাচার করা হচ্ছিল বলে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে।

তবে ট্যাঙ্কার দুটি কোন দেশের পতাকা বহন করছিল কিংবা নাবিকরা কোন দেশের সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি।

ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমন ঘিরে ওই অঞ্চলে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক উত্তেজনা চলছে, সেই সময় বিদেশি ট্যাঙ্কার জব্দের এই ঘটনা ঘটলো। গত ডিসেম্বরের শেষের দিকে ইরানের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ পরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

এই আন্দোলন দমনে ইরানের শাসকগোষ্ঠী ব্যাপক বলপ্রয়োগ করে। এতে বিক্ষোভে পাঁচ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করেছে। তেহরানের প্রাণঘাতী সরকারবিরোধী বিক্ষোভ দমন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তি মেনে নেওয়ার সতর্কবার্তা দেওয়ার পর ওয়াশিংটন ওই অঞ্চলে একটি নৌবহর পাঠিয়ে দিয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরে ১০ লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি বহনকারী দুটি ট্যাঙ্কার জব্দ করেছে। ট্যাঙ্কার দু’টির ১৫ বিদেশি নাবিককে ইরানি বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। 

সূত্র: আল-আরাবিয়াজেরুজালেম পোস্ট, এএফপি, রয়টার্স

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com