শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

এবার আকাশসীমা বন্ধ করে মহড়া চালানোর ঘোষণা ইরানের

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। সেই সঙ্গে হরমুজ প্রণালী ও আশপাশের এলাকায় ‘লাইভ-ফায়ার’ সামরিক মহড়া চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে এরই মধ্যে নোটিশ টু এয়ারম্যান (নোটেম) জারি করেছে ইরান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জারি করা ওই নোটেমে জানানো হয়, হরমুজ প্রণালী ও সংলগ্ন অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ২৫ হাজার ফুট উচ্চতা পর্যন্ত সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ থাকবে। নির্ধারিত এই উচ্চতার নিচে কোনো বিমান শনাক্ত হলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

এর আগে গত ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ বেশ কয়েকটি রণতরীর একটি বড় বহর। এই বহর পৌঁছানোর পরদিনই মধ্যপ্রাচ্যে সামরিক বিমান মহড়ার ঘোষণা দেয় মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোম।

২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইরানের পরমাণু প্রকল্প কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্পর্কের অবনতি ঘটে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই বৈরিতা আরও গভীর হয়।

 

পরমাণু প্রকল্প ঘিরে গত বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সরাসরি সংঘাতও হয়। ১২ দিন স্থায়ী ওই সংঘাতে ইরানের পরমাণু প্রকল্প-সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি নিহত হন দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী।

যুদ্ধবিরতির মাধ্যমে ১২ দিনের সেই সংঘাতের অবসান হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কমেনি, বরং সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। গত ডিসেম্বরের শেষ দিক থেকে চলতি জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত এই বিক্ষোভ চলাকালে প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো সময়ে ইরানে হামলার হুমকি দেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই জানুয়ারির মাঝামাঝি সময়ে এশিয়া-প্রশান্ত অঞ্চল থেকে রওনা হয়ে ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছায় ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বাধীন মার্কিন নৌবহর। এর পরদিন মঙ্গলবার (২৭ জানুয়ারি) সেন্টকোম মধ্যপ্রাচ্যে সামরিক বিমান মহড়ার ঘোষণা দেয়।

 

সেন্টকোমের ওই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান নিজেদের আকাশসীমা বন্ধ করার পাশাপাশি হরমুজ প্রণালীতে লাইভ-ফায়ার মহড়ার ঘোষণা দেয়। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত কৌশলগত একটি সমুদ্রপথ। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করা হয়।

সূত্র: জিও নিউজ

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com