শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

২৭ লাখ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলো ভারত-ইইউ

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২৭ লাখ কোটি মার্কিন ডলারের একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করেছে। উভয় পক্ষই এ বাণিজ্য চুক্তিকে অভিহিত করেছে ‘মাদার অব অল ডিলস’ হিসেবে। প্রায় দুই দশক ধরে টানা বিরতিহীন আলোচনার পর এই চুক্তি চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঘোষিত এই চুক্তির আওতায় ভারত ও ২৭ দেশের ইউরোপীয় ইউনিয়নের প্রায় ২০০ কোটি মানুষের বাজার একত্রিত হয়েছে। সম্মিলিতভাবে এই বাজারের আকার প্রায় ২৭ ট্রিলিয়ন মার্কিন ডলার যা বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২৫ শতাংশ।

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থেকে তাদের অভ্যর্থনা জানিয়েছেন।

এক ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, এই চুক্তি ভারত ও ইউরোপের জনগণের জন্য বিশাল সুযোগ তৈরি করবে। এটি ভারতের উৎপাদন ও সেবা খাত-দুই ক্ষেত্রেই গতি আনবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ইউরোপ ও ভারত আজ ইতিহাস তৈরি করল। আমরা দুই বিলিয়ন মানুষের একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলেছি যেখানে উভয় পক্ষই লাভবান হবে।

এই চুক্তি ভারত ও ইইউর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় ও বিস্তৃত বাণিজ্য সমঝোতা। এতে পণ্য, সেবা ও বিনিয়োগ-সবই অন্তর্ভুক্ত।

ইইউ ভারতীয় পণ্যের ৯০ শতাংশের ওপর শুল্ক তুলে নেবে যা সাত বছরের মধ্যে বেড়ে ৯৩ শতাংশে পৌঁছাবে।

সামুদ্রিক খাবার, টেক্সটাইল, চামড়া, জুয়েলারি, রাসায়নিক ও ধাতব পণ্যসহ বহু খাতে ভারতীয় রপ্তানিকারকরা শুল্কমুক্ত সুবিধা পাবেন।

ভারতের বাজারে ইইউর ৯৬ শতাংশের বেশি পণ্যের ওপর শুল্ক কমবে বা বাতিল হবে। এতে ইউরোপীয় কোম্পানিগুলোর বছরে প্রায় ৪ বিলিয়ন ইউরো সাশ্রয় হবে।

সুত্র: আল-জাজিরা

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com