শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এই মহড়ার মাধ্যমে কঠিন পরিস্থিতিতে যুদ্ধবিমান পরিচালনার সক্ষমতা যাচাই করা হবে। একই সঙ্গে মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয়ও পরীক্ষা করা হবে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম—মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কমান্ড) এক বিবৃতিতে বলা হয়, এই মহড়ায় বিমানবাহিনীর সদস্যরা দেখাবেন কীভাবে তারা নিরাপদ ও সুনির্দিষ্টভাবে যুদ্ধ প্রস্তুতি নিতে পারে। তবে মহড়ার সুনির্দিষ্ট স্থান ও সময় জানানো হয়নি।

এই ঘোষণা এমন এক সময় আসলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে কঠোর ভাষায় কথা বলছেন। যদিও যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ট্রাম্প বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তিনি সংঘাত এড়াতে চান।

এদিকে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তাহলে ইরান কঠোর জবাব দেবে। এতে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়তে পারে। তিনি আরও বলেন, বিদেশি যুদ্ধজাহাজের উপস্থিতি ইরানের প্রতিরক্ষা মনোবল দুর্বল করতে পারবে না।

অন্যদিকে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ জানিয়েছে, তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহার করতে দেবে না।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com