শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

‘অজ্ঞাত’ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়া সাগরের দিকে একটি ‘অজ্ঞাত’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূল এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জাপানের কোস্ট গার্ড বলছে, তারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং ধারণা করা হচ্ছে যে সেগুলো ইতোমধ্যে সাগরে পতিত হয়েছে। জাপানের বার্তা সংস্থা জিজি প্রেস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি দেশটির এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড)-এর বাইরে গিয়ে পড়ে।

চলতি মাসে এটি পিয়ংইয়ংয়ের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এর আগে, দক্ষিণ কোরিয়ার নেতা চীনে একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাড়িয়েছে উত্তর কোরিয়া। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের লক্ষ্য হলো নিখুঁত আঘাত হানার সক্ষমতা বাড়ানো, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে চ্যালেঞ্জ করা এবং সম্ভাব্যভাবে রাশিয়ায় রফতানির আগে অস্ত্রগুলো পরীক্ষা করা।

বাংলা৭১নিউজ/এনএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com