শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

যে কারণে জেলেনস্কির ওপর ক্ষেপেছে ইরান

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর ক্ষেপেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, জেলেনস্কি একজন ‘বিভ্রান্ত ভাঁড়’।

সাধারণ মানুষকে হত্যা করে ইরানের সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করছে- জেলেনস্কির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাধারণ মানুষের ট্যাক্সের অর্থ নিয়ে নিজের ও তার সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত জেনারেলদের পকেট ভরছেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, বিদেশি আক্রমণ ঠেকাতে তাদের অন্য কোনও দেশের কাছে ভিক্ষা চাইতে হয় না।

তিনি বলেন, “জেলেনস্কি নিজের এবং দুর্নীতিবাজ জেনারেলদের পকেট ভারী করতে ‘জাতিসংঘের সনদ লঙ্ঘনকারী অবৈধ আগ্রাসন’ মোকাবিলা করার অজুহাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের করদাতাদের অর্থ দু’হাতে লুটে নিচ্ছেন।”

“অথচ একই সময়ে, তিনি কোনও প্রকার লজ্জা ছাড়াই ইরানের বিরুদ্ধে সেই একই জাতিসংঘ সনদ লঙ্ঘন করে মার্কিন সামরিক হামলার আহ্বান জানাচ্ছেন,” বলেন আব্বাস আরাগচি।

তিনি বলেন, “জেলেনস্কি, বিশ্ব আপনার মতো বিভ্রান্ত ভাঁড়দের দেখে ক্লান্ত। আপনার ওই ভাড়াটে সৈন্যে ভরা বিদেশি মদদপুষ্ট বাহিনীর মতো আমরা নই; আমরা ইরানিরা জানি কীভাবে নিজেদের রক্ষা করতে হয় এবং আমাদের কারো কাছে সাহায্য ভিক্ষা করার প্রয়োজন নেই।”

সুইজারল্যান্ডের দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে জেলেনস্কি ইরান সরকারের সমালোচনা করে বলেন, “এই রক্তপাতের পর ইরান কিসে পরিণত হবে? যদি ইরান সরকার টিকে যায়। তাহলে বিশ্বের সব অত্যাচারীর কাছে একটি বার্তাই যাবে— অনেক মানুষ হত্যা করে ক্ষমতায় থাকুন।” 

সূত্র: এনডিটিভি

বাংলা৭১নিউজ/এনএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com