শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব

নয়াদিল্লিতে আমিরাতের প্রেসিডেন্টকে যেভাবে শুভেচ্ছা জানালেন মোদি

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

ভারত সফরে এসেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সোমবার (১৯ জানুয়ারি) নয়াদিল্লিতে আমিরাতের প্রেসিডেন্টকে ভারতের ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক রীতি অনুযায়ী শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। 

ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নিজের বাসভবনে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মোদি আমিরাতের প্রেসিডেন্টকে একটি সুন্দর নকশাকাটা কাঠের দোলনার দিকে নিয়ে যাচ্ছেন। গাঁদা ফুলে সাজানো ছিল দোলনাটি, যেটির গুরুত্ব ব্যাখ্যা করেন মোদি এবং অতিথির কাঁধে পরিয়ে দেন একটি বিলাসবহুল শাল। এরপর দুই নেতা উষ্ণ আলিঙ্গন করেন এবং কিছুক্ষণ ঘনিষ্ঠ আলোচনা করেন দোলনায় বসে।

যে দোলনা ঐক্যের প্রতীক  
ভারতের রাষ্ট্রীয় গণমাধ্যমের পোস্ট অনুযায়ী, উপহারগুলোর মধ্যে অন্যতম ছিল গুজরাটের তৈরি রাজকীয় কাঠের দোলনা। যেটি হাতে তৈরি এবং ফুল ও ঐতিহ্যবাহী নকশায় সজ্জিত। এ ধরনের দোলনা ঘরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয় গুজরাটি পরিবারগুলোতে। গুজরাটি সংস্কৃতিতে যে দোলনা শুধু আসবাব নয়, এটি পারিবারিক একতা, কথোপকথন ও প্রজন্মের মধ্যে বন্ধনের প্রতীক। 

কাশ্মীরের ঐতিহ্যবাহী উপহার
আমিরাতের প্রেসিডেন্টকে একটি পশমিনা শালও উপহার দেন মোদি, যা নকশাদার রুপার বাক্সে রাখা ছিল। কাশ্মীরের উৎকৃষ্ট পশম দিয়ে হাতে বোনা এই শাল হালকা ও উষ্ণতার জন্য বিশ্ববিখ্যাত। শালটির সঙ্গে তেলেঙ্গানায় তৈরি রুপার বাক্সটি ছিল ভারতের হস্তশিল্প ও তাঁতশিল্পের ঐতিহ্যবাহী। 

এছাড়া, আমিরাতের প্রেসিডেন্টকে ‘মাদার অব দ্য নেশন’ সম্মাননাও প্রদান করা হয়। তাকে কাশ্মীরের জাফরানও উপহার দেওয়া হয়, যা একটি নকশাদার রুপার বাক্সে রাখা ছিল। কাশ্মীর উপত্যকায় উৎপাদিত এই জাফরান তার গাঢ় লাল রং ও তীব্র সুগন্ধের জন্য বিখ্যাত।

ভারত সফরকালে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সঙ্গে ছিলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও উপ-প্রধানমন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানসহ মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র: গালফ নিউজ

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com