শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গুম-খুনের শিকারের দায় রাষ্ট্র এড়াতে পারে না : তারেক রহমান ‘জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে’ গত দেড় দশকে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা: নিরাপত্তা বাহিনীর জবাবে ১২ সন্ত্রাসী নিহত হাসপাতালে মাহমুদুর রহমান মান্না অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্তর্জাতিক কোনো চাপ নেই: প্রেস সচিব ‘হ্যাঁ’ ভোটে জনগণের আশার প্রতিফলন ঘটবে: অর্থ উপদেষ্টা খালেদা জিয়া আত্মত্যাগী ও দেশপ্রেমিক ছিলেন: আসিফ নজরুল জামায়াত জোট ত্যাগ, ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

শেখ হাসিনার হলফনামা খতিয়ে দেখলে নির্বাচন করার সুযোগ থাকতো না

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

২০০৮ সালের নির্বাচনে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্পদের বিবরণী দিয়েছিলেন তাতে মিথ্যা তথ্য ছিল। তখন যদি সেই কমিশন হলফনামাটা খতিয়ে দেখতেন তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। 

রবিবার দুদক মিডিয়া সেন্টারে রিপোর্টার্স অ‌্যা‌গেইনস্ট করাপশ‌নের (র‌্যাক) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।

ওই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করে। এরপর হাসিনার সরকারের আমলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়। হাসিনার অধীনেই ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি বিতর্কিত নির্বাচন হয়।

তার গোটা সাড়ে ১৫ বছরের শাসনামল বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা হিসেবে কুখ্যাতি পেয়েছে। অবশ্য চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং তিনি জনরোষ থেকে বাঁচতে ভারতে পালিয়ে যান।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com