ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রীর সঙ্গে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের সাক্ষাৎ Logo আপনার ভুল অভ্যাসগুলো নীরবে বাড়িয়ে দিচ্ছে কোলেস্টেরল Logo শিশু সোশ্যাল মিডিয়ায় ক্ষতিকর কনটেন্ট: অভিভাবকদের করণীয় Logo ফোন করে ডেকে নিয়ে পাকিস্তানি টিকটকার আয়েশাকে গুলিতে হত্যা Logo যাদের জন্য চিয়া সিড বিপজ্জনক Logo এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই : তথ্যমন্ত্রী Logo শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহার, জেলা পুলিশ সুপার পদচ্যুত Logo ৬ ঘণ্টার পথ ১৪ ঘণ্টায় পৌঁছে কেমন আছেন বাংলাদেশের ক্রিকেটাররা Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য Logo শিক্ষার্থীর ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

চলন্ত ট্রেনে উঠার সময় পড়ে গিয়ে যাত্রীর মৃত্যু

রাজশাহীতে চলন্ত ট্রেনে উঠার সময় পড়ে গিয়ে রুপা বেগম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠার সময় রাজশাহী রেলওয়ে স্টেশনে প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

নিহত রুপা বেগমের বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার কিউর করলি গ্রামে। তার স্বামীর নাম অনিক। অনিক ঢাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করেন। 

জানা গেছে, বিকাল ৪টার সময় রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এ ট্রেনে রুপা ও তার স্বামী অনিক ঢাকায় যাওয়ার জন্য ট্রেনে উঠতে রাজশাহী রেলওয়ে স্টেশনে আসেন।

এসময় ট্রেন ছেড়ে দেয়। তারা দ্রুত তাদের সঙ্গে থাকা ব্যাগ আগে ট্রেনে তুলে দেয়। এসময় রুপা ট্রেনে উঠার সময় পড়ে গিয়ে প্ল্যাটফর্মে মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী রেলওয়ের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তখন উঠার সময় পড়ে গিয়ে প্লাটফর্মে আঘাতপ্রাপ্ত হয়ে রুপা আহত হন। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :

প্রধানমন্ত্রীর সঙ্গে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের সাক্ষাৎ

চলন্ত ট্রেনে উঠার সময় পড়ে গিয়ে যাত্রীর মৃত্যু

আপডেট সময় ০৫:৫৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬