ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত Logo কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১ Logo এই ৫ বিষয়ে কখনো ঠাট্টা করা উচিত নয়

চাঁপাইনবাবগঞ্জে সড়কে ২ তরুণের মৃত্যু: দুই পুলিশ সদস্য প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর পর অস্থায়ী চেকপোস্টে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউজ মোড়ে সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ। পুলিশের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এরপর চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের ওপর মরদেহ রেখে অবরোধ করেন তারা। এক পর্যায়ে বিশ্বরোড পুলিশ বক্স ও শান্তিবাগের পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় রাত সাড়ে ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, চেকপোস্টে রিফাত ও সোহাগের মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত অমান্য করে তারা গতি বাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলে দুর্ঘটনায় পড়ে এবং মৃত্যু হয়।

তিনি বলেন, ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখছে পুলিশ। সেখানে মনে হচ্ছে মোটরসাইকেল যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা দিচ্ছে বা ধরার চেষ্টা করছে পুলিশ। ফুটেজগুলো আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এজন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থলে ৭ জন পুলিশ সদস্য ছিলেন। তাদের মধ্যে দুজনকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জে সড়কে ২ তরুণের মৃত্যু: দুই পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট সময় ১২:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫