ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার Logo বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো Logo মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি Logo সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী Logo উন্নয়নকাজে কোনো কমিশন বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী Logo শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার Logo ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ Logo কাঁচামালের মূল্যবৃদ্ধিতে সংকটে পোলট্রি ফিড শিল্প Logo অভিজিতের পর নেহা বোরাকেও আটক করেছে দিল্লি পুলিশ

হাদির জন্য আজ সারাদেশে বিশেষ দোয়া, কফিন মিছিল

জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আজ সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিলের আহ্বান করেছে জুলাই ঐক্য।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক বার্তায় জুলাই ঐক্য জানায়, ওসমান বিন হাদির মৃত্যুতে আগামীকাল সারা দেশে সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং কফিন মিছিলের আহ্বান করেছে জুলাই ঐক্য। শহীদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব।

তার প্রতি ফোটা রক্তের বদলা বাংলাদেশের মাটিতে নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা দেশের বিপ্লবী সব জনগণকে ধৈর্য ধারণ করার অহ্বান জানাচ্ছি।

হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নেন শরিফ ওসমান বিন হাদি। ওই দিন মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন তিনি।

এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর ২টা ২০ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

হাদির জন্য আজ সারাদেশে বিশেষ দোয়া, কফিন মিছিল

আপডেট সময় ১০:৪৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫