ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী Logo সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, আর তা নিয়ন্ত্রণ করছে বিএনপি: নাহিদ ইসলাম Logo ঢাকা থেকে দাম্মাম ফ্লাইট স্থগিত: ১৭ অক্টোবর পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা Logo আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo যে কোম্পানিতে চাকরি, সেই কোম্পানিরই সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের Logo প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী Logo চুয়েটে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি Logo ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই Logo স্বস্তি দিতে গিয়েই অস্বস্তিতে সৌদি আরব?

নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে সড়কে তীব্র যানজট

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনের সড়কে একটি ট্রাক উল্টে গেছে। এতে এয়ারপোর্ট রোডের এক লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে যা একদিকে প্রায় বনানী পর্যন্ত পৌঁছে যায়। সকাল সাড়ে ৯টার দিকে উল্টে যাওয়া ট্রাকটি সরানো হয়েছে বলে গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে। 

সকাল ৮টা ৫৩ মিনিটে গুলশান ট্রাফিক বিভাগের পোস্টে জানানো হয়, নিকুঞ্জ-১ এর আউটগোয়িং এ একটি লোডেড ট্রাক উল্টে যাওয়ার কারণে রাস্তায় যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। দ্রুত সরানোর কার্যক্রম চলমান রয়েছে। 

পরে সকাল সাড়ে ৯টা আরেক পোস্টে বলা হয়, উল্টে যাওয়া ট্রাক সরানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য ট্রাফিক পুলিশ সদস্যগণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ভোরে ঘটা এই দুর্ঘটনার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় রাস্তায়।

ভোগান্তিতে পড়তে হয় অফিস ও স্কুলগামীসহ সব যাত্রীকে। এয়ারপোর্ট রোড ধরে যানজট পৌঁছে যায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ পর্যন্ত। এ ছাড়া মাটিকাটা ফ্লাইওভার ধরে মিরপুরের কালশী পর্যন্ত যানজট পৌঁছে গেছে। 

বাংলা৭১নিউজ/একেএম

Tag :

এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী

নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে সড়কে তীব্র যানজট

আপডেট সময় ১১:৫৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫