বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

হঠাৎ নিষিদ্ধ হাজারো ফেসবুক গ্রুপ, ক্ষুব্ধ ব্যবহারকারীরা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

সম্প্রতি বিশ্বজুড়ে হঠাৎ করেই ফেসবুকের হাজার হাজার গ্রুপ নিষিদ্ধ (ডিসএবল/ব্যান) হয়ে গেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েছেন বলে জানা গেছে। এতে বিপাকে পড়েছেন লক্ষাধিক গ্রুপ অ্যাডমিন ও সদস্য।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানায়, ফেসবুকের গ্রুপ সেকশনে আকস্মিক এই বিপর্যয়ের কারণে ব্যবহারকারীদের নানা রকম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিভিন্ন শ্রেণির গ্রুপ যেমন—শপিং গাইড, প্যারেন্টিং হেল্প, গেমিং, পোষা প্রাণীর যত্ন, এমনকি নিরীহ পোকেমনভিত্তিক গ্রুপও নিষিদ্ধের কবলে পড়েছে।

অনেক গ্রুপ অ্যাডমিন অভিযোগ করেছেন, মেটা তাদের গ্রুপগুলোকে ভুলভাবে ‘সন্ত্রাসসংশ্লিষ্ট’ কিংবা ‘অশ্লীল কনটেন্ট’ শেয়ারের দায়ে নিষিদ্ধ করেছে। এক ব্যবহারকারী জানান, তাদের একটি গ্রুপে কেবলমাত্র পাখির ছবি শেয়ার করা হতো, অথচ সেটিও নিষিদ্ধ হয়ে গেছে। ঐ গ্রুপের সদস্য সংখ্যা ছিল প্রায় ১০ লাখ!

মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন এক বিবৃতিতে বলেন, “আমরা সমস্যাটি চিহ্নিত করেছি এবং দ্রুত সমাধানের জন্য কাজ করছি।”

তবে ঠিক কোন অ্যালগরিদমিক ত্রুটির কারণে এই ঘটনার সূত্রপাত, তা এখনো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেনি প্রতিষ্ঠানটি।

ঘটনার পরপরই ব্যবহারকারীরা অনলাইনে পিটিশন চালু করেছেন, যেখানে ইতোমধ্যে ১২ হাজারের বেশি স্বাক্ষর জমা পড়েছে। কেউ কেউ মেটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথাও ভাবছেন।

তবে এখন পর্যন্ত সমস্যার পূর্ণাঙ্গ সমাধান না হওয়ায় গ্রুপ অ্যাডমিনদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com