ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ Logo সারজিসকে রাজনীতি থেকে ইস্তফা দিতে পরামর্শ দিলেন ফারুক Logo পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে: মমতা বন্দ্যোপাধ্যায় Logo পুনর্গঠিত ট্রাইব্যুনালের দুই বছরে মামলা ৭০, রায় ৭টির: প্রসিকিউটর Logo ‘সামাজিক ট্যাবু ভেঙে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী’ Logo হিন্দু সম্প্রদায়ের অধিকার ও সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমীরের Logo ফ্যাসিবাদের দোসররা ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ Logo সালমানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কেন মুখ খুলতে চাননি ঐশ্বরিয়া Logo আর্সেনালের ৭ মিনিটের ঝড়ে ডুবল লিল

বিএনপি আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে

অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংস্কার প্রস্তাব নিয়ে আবারও বৈঠকে বসেছে বিএনপি। রবিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নিয়েছে। বৈঠক শুরুর আগে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবারের বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিল তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর বিএনপির অবস্থান ঐকমত্য কমিশনকে জানানো হবে।

তিনি বলেন, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে। আজকেই সংস্কার নিয়ে আলোচনা সমাপ্ত করা যাবে বলে আশাবাদ রাখি।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এর আগে, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০

বিএনপি আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে

আপডেট সময় ০৪:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫