ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ Logo রামিসাকে নিয়ে খালিদের গান, কণ্ঠ দিলেন সিঁথি-রাফসান-টুটুল Logo পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর বর্তমান অবস্থা Logo ৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী Logo আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা Logo অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে Logo পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন Logo বৃষ্টির পানিতে রেললাইন ডুবে চবির দুই শাটল ট্রেন আটকে, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo দায়িত্বে দক্ষতার ছাপ: আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় আলোচনায় আসাদুল হাবিব দুলু

মেডিকেলের ছাত্রাবাসের ছাদে বিধ্বস্ত হয় প্লেনটি

ভারতে বিধ্বস্ত লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের প্লেনটি মোদীর রাজ্য গুজরাটের বি.জে. মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর পড়ে। এতে ছাত্রাবাসটির ক্যান্টিনের একাংশ ধসে পড়ে। তবে এ ঘটনায় কোনো শিক্ষার্থী হতাহত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি। বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে গুজরাটের আহমেদাবাদে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত প্লেনটির ধ্বংসাবশেষের আঘাতে ছাত্রাবাসের ক্যান্টিনের একটি অংশে ধসে পড়েছে। ক্যান্টিনে সারি সারি টেবিল, কয়েকটির ওপর রয়েছে খাবার ভর্তি প্লেট।

এদিকে, ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্যসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্লেনটিতে আরও ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডিয়ান নাগরিক ছিলেন।

দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিমানবন্দর এলাকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ও পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি, তবে বহু হতাহতের আশঙ্কা রয়েছে।

এয়ার ইন্ডিয়া বলেছে, দুর্ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে ও যথাসময়ে বিস্তারিত তথ্য জানাবে তারা।

সূত্র: এনডিটিভি

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ

মেডিকেলের ছাত্রাবাসের ছাদে বিধ্বস্ত হয় প্লেনটি

আপডেট সময় ০৫:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫