ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন

ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার পর টুকরো করে বালি চাপা : গ্রেপ্তার ১

রাজধানীর সবুজবাগের ভাইকদিয়া এলাকায় মো. জাকির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার পর তিন টুকরো করে বালু চাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে বালু চাপা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জাকির হোসেন প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন।

বিষয়টি নিশ্চিত করেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী।

তিনি জানান, আজ সকালে খবর পেয়ে সবুজবাগের ভাইকদিয়া এলাকায় একটি বালুর ডিবিতে চাপা দিয়ে রাখা টুকরো করা মরদেহটি উদ্ধার করেছি। হয়। এলাকাবাসী বিষয়টি পুলিশকে খবর দিয়েছিল। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের ভাই শফিকুল জানান, আমার ভাই জাকির প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন। সে পরিবার নিয়ে মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন। গত বুধবার রাতে আজাহার নামের এক প্রতিবেশী আমার ভাই জাকিরকে ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। আমি আমার ভাইয়ের হত্যার সঠিক বিচার চাই বলে কান্না ভেঙে পড়েন তিনি।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার পর টুকরো করে বালি চাপা : গ্রেপ্তার ১

আপডেট সময় ০২:০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫