বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ সরকারি দলের মূলতবি প্রস্তাব গ্রহণে ‘বিরল দৃষ্টান্ত’, রোববার আলোচনা ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা  জামায়াত-এনসিপির ফের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন থেকে জামায়াত-এনসিপির ওয়াকআউট আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী কেউ যেন নদী-খাল দখল করতে না পারে, সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশনা রবিবার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ১৮ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৪২৯৮৩ মামলা চার বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে : প্রধানমন্ত্রী

ঈদের ছুটির মধ্যেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

ঈদের ছুটির মধ্যেই দেশের কিছু এলাকায় আজ (বুধবার, ১১ জুন) সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, ওষুধ শিল্প খাতসহ আমদানি ও রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেন সম্পাদনের লক্ষ্যে ১১ জুন সরকারি ছুটির দিন ব্যাংকের স্বীয় বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

বুধবার অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
 
ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক ভাতাদি পাবেন বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com