বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

খুলে নেওয়া হলো লাইফ সাপোর্ট, না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হেরে গেলেন চিত্রনায়িকা তানিন সুবাহ। মঙ্গলবার রাত আটটার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার সহশিল্পী চিত্রনায়িকা শিরিন শিলা। সুবাহ’র মৃত্যুর খবরে তার ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

সহশিল্পীর মৃত্যুর খবর জানিয়ে শিরিন শিলা লেখেন, ‘তানিন সুবাহ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাত ৭.৫৭ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলো’।

এর আগে গত রোববার তানিন সুবাহকে ক্লিনিক্যালি ডেথ অর্থাৎ অঘোষিত মৃত হিসেবে ঘোষণা করে চিকিৎসকেরা। এছাড়াও লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ক্রমশ খারাপ হচ্ছিল তানিন সুবাহ’র; সিদ্ধান্ত নেওয়া হয় লাইফ সাপোর্ট খুলে ফেলার।

চিকিৎসকরা জানান, সুবহার হৃদ্যন্ত্র কিছুটা সচল থাকলেও তার মস্তিষ্ক আর কাজ করছিল না। তখন তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়। তবে তখনো লাইফ সাপোর্ট চালু রেখেছিলেন, কারণ পরিবারের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছিলেন; বিশেষ করে নায়িকার স্বামীর সিদ্ধান্তের।

এর আগে গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরেন। তবে সন্ধ্যায় আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই ছিলেন লাইফ সাপোর্টে।

২০১২ সালের ১ জানুয়ারি তানিন সুবহা ক্লোজআপ ওয়ানের অডিশনের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। প্রথমে গানের মাধ্যমে যাত্রা শুরু করলেও পরে অভিনয়ে মনোনিবেশ করেন। তার প্রথম কাজ ছিল একটি বিজ্ঞাপনচিত্রে, এরপর মোশাররফ করিমের বিপরীতে ‘যমজ’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। সিনেমায় তার অভিষেক হয় ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে, যদিও এটি মুক্তি পায়নি। পরবর্তীতে ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নিজের অবস্থান দৃঢ় করেন।

তানিন সুবহা তার ক্যারিয়ারে ‘ভালো থেকো’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com