বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

পৃথিবী ছেড়ে মহাকাশে যাচ্ছেন শিল্পা শেঠি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

আজ বলিউড তারকা শিল্পা শেঠির শুভ জন্মদিন। দিনটিকে স্মরণীয় করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন তার স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্র। সে পরিকল্পনা অনুযায়ী, পৃথিবী ছেড়ে মহাকাশে পাড়ি দিচ্ছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (৮ জুন) ৫০ বছরে পা দিয়েছেন শিল্পা। তাই এ মাসকে স্মরণীয় করে রাখতে চান রাজ।

স্ত্রীকে চমক দিতে জন্ম মাসেই মহাকাশ ভ্রমণের পরিকল্পনা করছেন তিনি। এ মহাকাশ ভ্রমণে তাদের দুই সন্তানও সঙ্গী হবে কি না তা অবশ্য এখনও জানা যায়নি। এদিকে মহাকাশ ভ্রমণের কোনো অফিশিয়াল বার্তাও দেননি রাজ।

তবে ইনস্টাগ্রামে রাজ রোববার (৮ জুন) তার স্ত্রী শিল্পাকে উদ্দেশ করে লেখেন, হ্যালো জুন, এ মাস আমাকে আমার সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছে। তোমার জন্মদিনের মাস শুরু হওয়ার সাথে সাথে আমি শুধু বলতে চাই যে তোমার সাথে প্রতিটি দিন উদযাপনের মতো মনে হয়। তুমি আমার জীবনকে ভালোবাসা, শক্তি এবং হাসিতে ভরিয়ে দিয়েছো। আর অপেক্ষা করতে পারছি না, তোমার সারা মাস উদ্‌যাপনের।

প্রসঙ্গত, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে ভালোবেসে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন রাজ কুন্দ্র। তাদের সুখের সংসারে রয়েছে একটি পুত্র ও কন্যা সন্তান।

বাংলা৭১নিউজ/সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com