বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা চান আউটসোর্সিং কর্মীরা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

সারাদেশে আউটসোর্সিং কর্মীদের বার্ষিক ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধিসহ সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর হাতিরপুলের রোজভিউ প্লাজায় এক সংবাদ সম্নেলনে এ দাবি জানান তারা।

সংগঠনটির সভাপতি মো. মাহবুবুর রহমান আনিস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুল হক নুর এসব দাবি তুলে ধরেন।

সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে আমরা ঠিকাদারি শোষণের মধ্য দিয়ে নিষ্পেষিত হচ্ছি। আমাদের অনেক সহকর্মীকে যথাযথ বেতন দেওয়া হয় না। আমরা উৎসব ভাতা এমনকি নীতিমালায় থাকায় অতিরিক্ত ডিউটির টাকাও পাই না।৷ এসব অনিয়ম থেকে বের হয়ে আসতে হবে।

সংবাদ সম্নেলনে যেসব দাবি জানান তারা

১। ঠিকাদার প্রথা বাতিল করে স্ব-স্ব মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর করতে হবে এবং কর্মরতদের বয়স শিথিল করে আত্মীকরণ করতে হবে।
২। বার্ষিক ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধি করতে হবে।
৩। চাকরিচ্যুত কর্মচারীদের তালিকা অনুযায়ী মন্ত্রণালয়ের মাধ্যমে স্ব-স্ব প্রতিষ্ঠানে চিঠি প্রেরণ করে চাকরি বহাল করতে হবে।
8। বেতন বকেয়া কর্মচারীদের বেতন পরিশোধ করার জন্য স্ব-স্ব প্রতিষ্ঠানে মন্ত্রণালয় থেকে চিঠি প্রেরণ করতে হবে এবং বেতন বকেয়া পরিশোধ কেন করা হয়নি তা জবাবদিহিতার আওতায় আনতে হবে।
৫। সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা ধার্য করতে হবে।
৬। মাসিক বেতন প্রদানে অর্থ ছাড়ের ক্ষেত্রে স্টার চিহ্ন প্রথা বাতিল করতে হবে।
৭। কোনো প্রতিষ্ঠানে কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না।
৮। চাকরির বয়সসীমা ৬০ বছর পর্যন্ত নিশ্চিত করতে হবে।

এ সময় কর্মচারীদের এসব দাবির প্রতি সমর্থণ জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জেনায়েদ সাকি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com