রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত

জেনেভা ক্যাম্পের এক ফার্মেসিতে মিলল প্রায় আড়াই কোটি টাকা, যা জানা গেল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এসময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে সেনাবাহিনীর ৪৬ সতন্ত্র পদাতিক বিগ্রেডের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাত এগারোটার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালায় সেনা ও র‍্যাব-২’র যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইসহাক আহমেদ, মো. চুম্মন, রবিউল ইসলাম, মো. রায়হান, শহিদুল ইসলাম বিজয়, ইমরান সাইদ, মো. রাসেল, মো. ইমরান, মো. শাহাদাত ও মো. নয়ন।

অভিযানের নেতৃত্ব দেওয়া সেনাবাহিনী ও র্যাবের একাধিক কর্মকর্তা জানান, যৌথ বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য ছিল মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকের বড় একটি চালান জড়ো হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর হুমায়ুন রোডের বিহারি ক্যাম্পে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে সেনা ও র‍্যাব ২ এর চারটি দল অংশ নেয়। অভিযান শুরুর পর দশ জন চিহ্নিত মাদক কারবারি, কিছু মাদক ও বিপুল পরিমাণ মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। জব্দকৃত টাকার পরিমাণ ২ কোটি ৪৫ লক্ষ ১৫ হাজার টাকা।

মোহাম্মদপুর সেনাবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেপ্তার সকলকে এবং জব্দকৃত সমস্ত টাকা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য র‍্যাব ২ এর কাছে হস্তান্তর করা হয়েছে। যা পরবর্তীতে র‍্যাব কর্তৃক আদালতে উপস্থাপন করা হবে। মাদক ও সন্ত্রাস বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই সেনা কর্মকর্তা।

জানা গেছে, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের জি ব্লকের বিসমিল্লাহ ফার্মেসিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

অভিযানে গ্রেপ্তার করা হয় ইসহাক আহমেদ ওই ফার্মেসি মালিককে।

তিনি জানান, তার ওষুধ ফার্মেসিতে শীর্ষ মাদক কারবারি ‘বুনিয়া সোহেল’ ভয়-ভীতি দেখিয়ে এই টাকা (প্রায় আড়াইকোটি টাকা) রেখে যায়। দুই সপ্তাহ আগে এই টাকা রেখে যাওয়া হয়। তবে সেখানে কত টাকা ছিল সে বিষয়ে কিছু জানতেন না গ্রেপ্তার ইসহাক আহমেদ।

প্রসঙ্গত, বুনিয়া সোহেল আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর পুনরায় ছাড়া পেয়ে যায়। এছাড়া জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য নিয়ে প্রায়ই ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিম এবং বুনিয়া সোহেল গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলির ঘটনা ঘটে। মোহাম্মদপুর ও আদাবর থানা লুটের ভারি অস্ত্র আছে এই দুই কারবারির সদস্যদের কাছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com