ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ Logo প্রথম বিবাহবার্ষিকীতে বাবার বাড়িতে যাচ্ছিলেন গৃহবধূ, পথে বেপরোয়া গতির ট্রাকচাপায় মৃত্যু Logo জাতীয় গ্রিডে ২৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা Logo কিশোরগঞ্জে দিনব্যাপী যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী Logo পাকিস্তানে নিরপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত Logo শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত Logo ভারতে আকস্মিক বন্যায় ৫ ভারতীয় সেনা নিখোঁজ Logo কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী Logo যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান Logo হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

অনুমতি ছাড়া রংপুর মহানগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধ

অনুমতি ছাড়া রংপুর মহানগরীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

মঙ্গলবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আরপিএমপি কমিশনার মো. মজিদ আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো কোনো রাজনৈতিক দল বা সংগঠন বা সংস্থা অনুমতি ছাড়া এবং বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন করে আসছে। এর ফলে রংপুর মহানগর এলাকায় যানজটসহ জনগণের ভোগান্তির সৃষ্টি হচ্ছে।’

‘যে কোনো ধরনের জনসমাবেশ, মিছিল, শোভাযাত্রা করার জন্য মেট্রোপলিটন পুলিশের পূর্বানুমতি নিতে হবে। পাশাপাশি জনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।’ জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষায় এসব নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে আরপিএমপি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ

অনুমতি ছাড়া রংপুর মহানগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধ

আপডেট সময় ১২:০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫