ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মহাবিপর্যয়ে ইউরোপ, ৫০ হাজার প্রাণহানি Logo কৃষকের ছেলের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী Logo আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিস্বার্থে ব্যবহার নয়: পানিসম্পদমন্ত্রী Logo ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত উপাদান Logo সোমবার থেকে নতুন রুটে চলবে মহানগর এক্সপ্রেস Logo থামছেই না হাম উপসর্গে মৃত্যু, একদিনে আরও ৭ প্রাণহানি Logo দেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি Logo পুলিশের সক্ষমতা বাড়াতে দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব Logo সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের Logo ৩০ অক্টোবর শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি

ট্রেনে ঈদের ফিরতি যাত্রা : আজ বিক্রি হচ্ছে ১৩ জুনের টিকিট

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি শুরু হয়েছে ১৩ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিটের। যাত্রীসেবায় স্বচ্ছতা ও সহজলভ্যতা নিশ্চিত করতে এবারও শতভাগ আসন অনলাইনে ছাড়া হচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানায়, ঈদের পর সাত দিনের ফিরতি ট্রেন যাত্রার জন্য বিশেষভাবে অগ্রিম টিকিটের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে ৯ জুনের টিকিট ছাড়া হয়েছে ৩০ মে, ১০ জুনের ৩১ মে, ১১ জুনের ১ জুন, এবং ১২ জুনের টিকিট ছাড়া হয়েছে ২ জুন। এরপরের টিকিট—আগামীকাল বুধবার বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের জন্য ৫ জুন পাওয়া যাবে।

এই বিশেষ ব্যবস্থার আওতায় নেওয়া টিকিট ফেরত দেওয়া যাবে না। এক যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং একাধিক আসনের টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম দিতে হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

মহাবিপর্যয়ে ইউরোপ, ৫০ হাজার প্রাণহানি

ট্রেনে ঈদের ফিরতি যাত্রা : আজ বিক্রি হচ্ছে ১৩ জুনের টিকিট

আপডেট সময় ১১:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫