সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট ‘মরার ওপর খাড়ার ঘা’, প্রভাব পড়বে দ্রব্যমূল্যে

জামায়াত ও ইশরাক ইস্যুতে আদালতের রায়ের কপির অপেক্ষায় ইসি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১ জুন, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

জামায়াতের নিবন্ধন, প্রতীক ও বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ইস্যুতে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

রোববার (০১ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের একথা বলেন।

সচিব বলেন, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক বিষয়ে আদালতের কপি হাতে পাইনি। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেওয়া রায় রোববার বাতিল করেন আপিল বিভাগ।

জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে জানতে চাইলে ইসি সিনিয়র সচিব বলেন, এখনও পর্যন্ত জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পর এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রায়ের কপি পাওয়ার পর কমিশন বসবে। আইনগতভাবে তারা (জামায়াত) যা প্রাপ্য, তা পাবেন। কোনো কাগজ হাতে না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রাতিষ্ঠানিক বক্তব্য আমি দিতে পারব না।

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা পেয়েছেন কিনা জানতে চাইলে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইশরাকের বিষয়েও আদালতের কোনো নির্দেশনা আমরা পাইনি। কিছু অবজারভেশন ও নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আইনগতভাবে বিষয়টি কোন দিকে যাবে জানতে চাইলে ইসি সচিব বলেন, আইনগতভাবে সেটা কোন দিকে গড়াবে সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com